কবিতা ও প্রবন্ধ গুচ্ছ
পারমিতা রায়
রঙীন ফুলগুলি
সভ্যতার চাকা ঘুরে চলেছে অবিরাম, অনবরত,
মানুষের ব্যস্ততা চলেছে অনবরত, আধুনিক মানুষ এগিয়ে চলেছে অবিরাম।
আজকের এই মানবযন্ত্রগুলির উন্নতির এবং প্রগতির ধাতব, যান্ত্রিক ঘর্ষণে পৃষ্ঠ হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, কাটা পড়ছে সবুজ গাছগুলি। দেবমূর্তি উপাসনার বাহন সুন্দর রঙিন গাছে ফোঁটা ফুলগুলি হচ্ছে অবহেলিত, মুর্ছিত। বিরাট আকারের বাড়িগুলির তলায় আজ চাপা পড়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য—প্রকৃতির সৃষ্টি অপূর্ব সুন্দর রঙিন ফুটে ওঠা ফুলগুলি।
ভালোবাসার খোঁজে
কচি বয়সের ভালোবাসা কি ফিরে পাওয়া যায় মধ্যবয়সে এসে,
নাকি সবই হারিয়ে যায় বিবিধ চাপে সংসারের দায়-দায়িত্বে,
আর নিজেদের জীবনের বিধ্বস্ততায়।
যৌবনের রঙিন ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়—স্বামী তার সন্তানদের মধ্যে জীবনকে বাঁচিয়ে রাখার তাগিদে, নিজে আনন্দের মুখোশ পরে বাঁচার তাগিদে।
একরাশ ভালোবাসা মেলা ভার এই বিচিত্র ব্যস্ত, স্বার্থপর দুনিয়াতে।
ভালোবাসা আর চাপা পড়ে গেছে মানুষের কাজের ব্যস্ততার মধ্যে আর বড় বড় ইমারতের তলায়।
ব্যস্তময় কর্মজীবনে মানুষ ভালোবাসাকে খুঁজে পাবার আজ আর অবকাশ পায় না। আগেকার শৈশবের পুতুল খেলা আজকের দিনে পরিণত হয়েছে মোবাইল–কম্পিউটারে ইন্টারনেট ঘাটাঘাটির মাধ্যমে।
আজকে মানুষের কর্মব্যস্ত জীবন হয়ে গেছে খুব জটিল। মানুষ ভুলে গেছে সরল, স্বাভাবিক, হাসিখুশি, ভালোবাসায় পূর্ণ জীবনকে যাপন করতে।
অর্থলোভী মানুষেরা হয়ে গেছে আজকের দিনে যান্ত্রিক। উন্নত প্রগতিশীল যন্ত্রময় জীবনে মানুষ হারিয়ে ফেলেছে সুন্দর প্রাণখোলা হাসি—আর এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে।।
বয়ঃসন্ধিকালে
শৈশবের পরে কিশোরীর অবস্থা আর কিশোরী থেকে যুবতীতে পরিণত হওয়া অব্দি মনের খুশি-আবেগকে সহজেই প্রকাশ করার সুযোগ পাওয়া যায়। তবে তিরিশ পার হলেই মহিলাদের জীবনটা হয়ে ওঠে বেশ কঠিন।
এই বয়সটাতে প্রায় সকল মহিলারাই বেশ কিছু বছর সংসার জীবন পালন করে, সন্তানদের মাতৃত্বও লাভ করে, বেশ শক্তভাবে সংসারে হালও ধরে থাকে। আর চল্লিশের পরে যে বয়ঃসন্ধিকাল আসে মহিলাদের জীবনে, তার চাপে শৈশব–কিশোরী অবস্থা এবং যুবতী অবস্থার মনের সকল আবেগ, উন্মাদনাকে চাপা দিতে হয় সংসারের হাল ধরার খাতিরে। ত্যাগ করতে হয় অনেক সুখকর মুহূর্তকে।
এই বয়ঃসন্ধিকালে সকল মহিলাই প্রায় দীর্ঘদিন ধরে সংসারে হাল শক্ত করে ধরে রাখে, সন্তানদের লালনপালন করে বড় করে তোলে। তার ফাঁকে তারা চাপা দিয়ে দেয় নিজেদের আবেগ–আনন্দকে। রূপকথার গল্পগুলির কল্পনা কঠিন বাস্তবে পরিণত হয়ে যায় এই বয়ঃসন্ধিকালে।
বাস্তব আঁকড়ে ধরে জীবনের প্রত্যেক মোড়ে।।
স্ত্রী শিক্ষা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে অনুসরণ করে—
স্ত্রী শিক্ষা অবশ্যই আবশ্যক।
পুরানো দিনগুলিতে বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের জীবনযাত্রাকে উন্নত করার উদ্দেশ্যে এবং স্ত্রী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে অনেক সংগ্রাম করে গেছেন।
পুরুষদের যথার্থ পুরুষের আদর্শ রক্ষা করতে নারীরা হয়েছেন পীড়িত এবং বঞ্চিত। পাছে লোকে কিছু বলে—সেই আতঙ্কেই নারীরা জড়োসড়ো হয়ে থাকতো। সদা ভয়, সদা লাজে, সকলের আড়ালে-আড়ালে নারীরা থাকতো।
আজকের আধুনিক যুগে, উন্নত বিজ্ঞানের যুগে, নারীরাও অগ্রসর হয়েছে তাদের জীবনযাত্রায়। তবে সমাজ কি মেনে নিয়েছে নারীদের সেই উন্নতি স্বাভাবিকভাবে? নাকি সমাজ দিতে পেরেছে সত্যিকারের অনুভূতিশীলতা নারীদের জীবনযাত্রায়? সেখানেই প্রশ্ন থেকে যায়।
আজকের আধুনিকতার দিনগুলিতে, উন্নত বিজ্ঞানের দিনগুলিতে, নারীরা কতখানি স্বাধীন, কতটা সচ্ছল জীবনযাপন করতে সক্ষম—সে বিষয়েও প্রশ্ন থেকে যায়।।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন