আমি এখানে তামিলনাড়ুর চেন্নাইয়ের এই সুন্দর মন্দিরটির ঘটনাকথা বাংলাতেই পুরো কাহিনীটা লিখে দিচ্ছি—আমার মনের ভাবনা থেকে। আমি সকালবেলায় গিয়েছিলাম মন্দিরটিতে এবং সেখানে গিয়ে এক অপূর্ব অনুভূতি অনুভব করেছি।
বাংলায় যিনি কার্তিক ঠাকুর, তাঁকেই তামিলনাড়ুতে, বিশেষ করে চেন্নাইয়ে, বলা হয় মুরুগান। তিনি এখানকার অত্যন্ত জাগ্রত ও প্রসিদ্ধ দেবতা। তাঁকে অত্যন্ত শক্তিশালী দেবতা বলে মনে করা হয়। এখানে অনেকেই বাড়িতে মুরুগানের প্রতীক হিসেবে ভেল রাখেন, গাড়ির মধ্যেও এই ভেল রাখেন। আবার গলাতেও অনেকে ভেল-এর লকেট পরে থাকেন। এতে সকল বাধা-বিপত্তি দূর হয়—এটাই তামিলদের বিশ্বাস।
মন্দিরের নাম: অরুলমিগু ভাদাপালানি আন্দাভার তিরুকোয়িল
জায়গা: ভাদাপালানি, চেন্নাই
আমার তোলা সকল ছবিগুলির মধ্যে কী লেখা আছে, তা জানতে নিশ্চয়ই সকলেরই ইচ্ছা করবে। ছবিতে কী লেখা আছে, তা যদি বাংলায় বলি, তবে বাংলায় গল্পটা এমন হবে।
আমার ক্যামেরায় বন্দি ছবিগুলির মধ্যে—
১ ও ২ নম্বর ছবি: আন্নাসামি নায়কের নামে একজন সাধু ছিলেন। তিনি খুব গরিব ছিলেন। একদিন এক সাধু তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বললেন—“তিরুপোরুরে যাও, তোমার মুক্তি ওখানেই।”
৩ ও ৪ নম্বর ছবি: তিনি তিরুপোরুরে গেলেন, কিন্তু সেখানকার পুরোহিতরা তাঁকে ভালোভাবে গ্রহণ করলেন না।
৬ নম্বর ছবি: এরপর তিনি একটি ছোট খড়ের কুঁড়েঘরে পালানি মুরুগানের একটা ছবি রেখে পুজো শুরু করলেন। তিনি ছিলেন খুব সরল। সবাইকে বলতেন—“আমি কিছুই জানি না, সবকিছু মুরুগানই জানে।”
৭ ও ৮ নম্বর ছবি: একবার এক ভক্তের পেটের ব্যথা সারানোর জন্য তিনি পালানি গিয়ে মুরুগানের কাছে প্রার্থনা করলেন।
১০ নম্বর ছবি: আস্তে আস্তে তাঁর নাম ছড়িয়ে পড়ল। তখনকার দিনে রথিনসামি চেট্টিয়ার নামে এক ধনী ব্যক্তি বললেন—এই খড়ের ঘরের জায়গায় একটা পাথরের মন্দির বানাতে হবে। তিনি নিজের টাকায় মুরুগানের মূর্তি বানালেন।
দেয়ালচিত্রের যে ছবিগুলো আমি দিয়েছি, এখানে আমি ওই মন্দিরে গিয়ে তুলেছিলাম ছবিগুলো। সেই জন্যই ব্যাখ্যা দিচ্ছি।
১১ নম্বর ছবি: রথিনসামি চেট্টিয়ার ২০ বছর ধরে মন্দিরের দেখাশোনা করলেন। তারপর তিনি চেন্নাইয়ের সাইদাপেটে চলে গেলেন। যাওয়ার আগে তিনি মন্দিরের দায়িত্ব তাঁর ভক্তদের দিয়ে গেলেন।
এই ছোট খড়ের ঘরটাই আজকের বিশাল বদপালানি মন্দির।
আগে যেটা ছিল খড়ের চাল, আজ সেখানে ৭ তলা উঁচু রঙিন গোপুরম। চেন্নাইয়ের লোকে বলে, এটা “উত্তরের পালানি”।
এখানে গেলে মনের ইচ্ছা পূরণ হয় বলে সবাই বিশ্বাস করে।
এই মন্দিরের ঠিকানাটি আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনারা দক্ষিণ ভারতে চেন্নাইতে আসলে এই মন্দিরটি দেখবেন, দর্শন করবেন মুরুগানের সঙ্গে।
অত্যন্ত জাগ্রত এই মন্দির এবং অপূর্ব এই মন্দিরের শোভা। এর ভিতরে গেলেই এক আলাদা অনুভূতি পাওয়া যায়। এবং ফ্রি টোকেন দেওয়া হয়, সকলের জন্য দুপুরের খাবার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে।
মন্দিরের ঠিকানাটি হল—
ভাদাপালানি আন্দাবার টেম্পেল
বড় পালনী, চেন্নাই – ৬০০ ০২৬
১০০ ফিট রোডের পাশে।
তোমরা যারা চেন্নাইতে রয়েছো বা দক্ষিণ ভারতে রয়েছো, অথবা যদি তামিলনাড়ুতে, চেন্নাইতে ঘুরতে আসো, তবে অবশ্যই এই মূল্যবান মন্দিরটি, কার্তিকের মন্দিরটি দর্শন করো।
বহু পুরনো এই মন্দির বদপালানি এলাকায় অবস্থিত এবং সন্ধ্যাবেলায় গোপুরমে আলো জ্বললে অসাধারণ দেখতে লাগে।
প্রায় ১২৫ বছর আগে আন্নাস্বামী নায়েকর নামে একজন সাধু ছিলেন। তিনি পালানির মুরুগানের, অর্থাৎ কার্তিক ঠাকুরের খুব ভক্ত ছিলেন। তিনি একদিন স্বপ্নে কার্তিক ঠাকুরকে দেখেন। তাই তিনি ছোট্ট করে মুরুগানের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।
✍️ পারমিতা রায়
চেন্নাই, কোলাতুর থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন