মহামায়া কবি ডঃ কুণাল রায়

                                  মহামায়া
এলে তুমি মর্তে আজ,
দুর্গা রূপে নয়,
জগৎধাত্রী রূপে,
সকল গ্লানির মাঝে,
সকল সংকটের মাঝে!

চতুর্ভূজা রূপ,
সিংহবাহিনী তুমি,
কবন্ধসুরকে বধ করে,
খ্যাত হলে জগৎধাত্রী রূপে!
পরিত্রাণ পেল এই ব্রহ্মাণ্ড,
অধর্ম,
পীড়নের,
হাত থেকে!

তোমার মহিমা বিকশিত,
এই পুণ্যলগ্নে!
ধূপ ধুনোর মাঝে,
প্রদীপের আলোয়ে
ভক্তের প্রার্থনায়
উদ্ভাসিত এই ধরিত্রী,
প্রতি স্পর্শে!!
                                       ড: কুণাল রায়
( সহ অধ্যাপক, ইংরেজি এবং যোগাযোগ বিভাগ, জর্জ গ্রুপ অফ কলেজেশ, কলকাতা)

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী