মাতৃক্রোড়েই শান্তি
"মা "ডাক এত মিষ্টি
তাই এই মা ডাকে ,
মন জুড়ায় , প্রাণ জুড়ায়, মা ডাকে আছে যেন
স্নিগ্ধতা , মধুরতা ।
মাতৃক্রোড়ে শিশুরা খেলে, নির্ভয়ে, আনন্দে , প্রাণোচ্ছলতায় , মাতৃক্রোড় যেন এক বিশ্বস্ততার স্থান ,
শৈশব পার করে কৈশোরে পা দিয়েও, নির্ভরতা বেড়ে যায় মায়ের ছায়ার।
মায়ের ছায়া যেন অপরিহার্য, মা এক মূল্যবান সম্পদ, শিশুমন থেকে বার্ধক্য মন অবধি, মায়ের মূল্য অপরিহার্য থাকে।
মাকে মর্যাদা দিন
বৃদ্ধ মায়েদের পাঠাবেন না বৃদ্ধাশ্রমে, তারা শিশু সম।
শিশুকাল বৃদ্ধকাল
রাখে এক
অপরিহার্য সমতা।
বার্ধক্য , পরিণত মস্তিষ্ক
তাই মায়ের অকৃত্রিম ভালবাসা , মায়ের স্নেহ মমতা, স্নিগ্ধ ছায়া ।।একি সোনার হরিণ
#লেখায় পারমিতা রায়
# আঁকায় পারমিতা রায়
আমার সোনার হরিণ চাই,
আমার সোনার হরিণ চাই।
এই প্রবাদ বাক্য,
চলিত হয়েছে সীতার
আমল থেকে,
এ যেন এক ,
ভয়ংকর আবদার।
এই আবদার মহিলারা যেন না করেন, সেই অনুরোধ রাখবো সকল মহিলাদের কাছে, আমার এই অনুরোধ বার্তা আপনাদের
এই পেজে চিপকালাম।
সোনা দামী হলেও
তা লোভকে প্রদর্শন করে।
লোভীমনকে প্রশ্রয় না
দেওয়াই ভালো।
এই সোনার হরিণের সৌন্দর্যের মোহে না পড়লে,
আজ রাম সীতার কাহিনী
হোতা অন্যরকম।
রামসীতার জীবনে পরিণতিও হোতো ,
বেশ অন্যরকম ,
তা হয়তো জায়গা তো পাঠকদের মনে বেশ অন্যরকমের অভিজ্ঞতা অনুভূতি, পাঠকেরা পেতো
রামায়ণের এক
অন্য রকমের বিশেষতা।।
গুচ্ছ কবিতা পর্ব ৪
লেখায় পারমিতা রায়
কবিতার নাম
"কৃষ্ণকলি তথা কথা কলি"
কৃষ্ণকলি তারেই আমি বলি, কালো! কালো সে চোখ দুটি, কালো ভোমরার মত, যেন হরিণের কালো দুখানি চোখ , জানু বলছে কত কি, সে এক অপূর্ব নাচের ভঙ্গিমা,
মুখোশের ভারের আড়ালে
নর্তক, নর্তকীরা প্রকাশ করেন , তাদের নানান ,
জীবনের সাথে প্রাসঙ্গিক
ঘটনাগুলিকে, তার কিছু
সত্য ঘটনা, কিছু বা
নিতান্তই কাল্পনিক।
বাঙালিয়ানায় ভরা আমরা
দক্ষিণ ভারতের,
তথা কেরালার
এই অপূর্ব কথাকলি নৃত্যকে, শক্তিশালী
রাবণের বানান ভঙ্গিমার
সাথেই অনেক ক্ষেত্রে
তুলনা করি, যদিও
সম্পূর্ণভাবে না হলেও,
রাবণ , সীতা, রাম
তাদের কথাকাহিনী ভঙ্গিমা
সবই আমরা এই কথাকলি
নৃত্য কৌশলের মধ্যে ,
বিশেষভাবে খুঁজে পাই।
তাই বাংলার রবীন্দ্র নৃত্য,
উত্তর ভারতের কথক নৃত্য,
দক্ষিণ ভারতের ভরতনাট্যম, কথাকলি
নৃত্য গুলি আমাদের মন কাড়ে, আমাদের মন মুগ্ধ করে , কৃষ্ণকলির মতো আঁকা চোখগুলি ,
কথাকলি নৃত্যের ভঙ্গিমিতে
দর্শকদের মন কাড়ে।
বড় কচি এই , কেরালার
কথাকলি নৃত্য ভঙ্গিমা ।
বেশ অন্যরকম,
অন্যান্য নৃত্য কৌশলের থেকে, তাই আজ এই কথাকলির ছবিটি, এবং আমার কিছু ব্যক্তিগত
মতামত নৃত্য সম্পর্কে
আপনাদের এই
পেজে চিপকালাম।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন