ক্ষুদিরাম বসু স্মরণে - কলমে পারমিতা রায়

     


               ক্ষুদিরাম বসুর স্মরণে 
  
হে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, ভারতের বিপ্লবী  ক্ষুদিরাম বসু, তোমাকে  জানাই আজ সহস্র কোটি প্রণাম, হে ভয়হীন , বিপ্লবী প্রাণ , তোমারি জন্মদিনে আর জানাই তোমাকে পুনরায় সশ্রদ্ধ সম্মান। 

 তোমাকে ভুলিনি আমরা, 
আর ভুলতেও পারবো না 
তাই তোমার উদ্দেশ্যে করছি 
বৈপ্লবিক শ্রদ্ধা জ্ঞাপন। 
যে প্রাণ তুমি করেছো দেশের জন্য নিবেদন, সেই দেশের দেশবাসী হয়ে বোধ করি 
  তোমারই জন্য গৌরব। 
তুমি অমর শহীদ, 
    ভয়হীন তুমি চেয়েছিলে, 
ভারত হোক স্বাধীন। 
    হোক ভারতের জয়, 
  তাই আজও ভারতবাসীরা জ্ঞাপন করেন , তোমার প্রতি 
   অকৃত্রিম ভালবাসা। 
তরুণ কিশোর তুমি , ভয়হীন 
 দিয়েছিলে স্বাধীনতার জন্য নির্দ্বিধায় প্রাণ। 
    আজও ভারতবাসী 
    মনে রেখেছেন ----- 
তোমার আত্মদান। 
    আশা রাখি, পূর্ণ হোক 
   শহীদ ক্ষুদিরামের 
   স্বপ্ন ভারতবর্ষের জয়। 
 তাই আজও করি কনিষ্ঠ দেশপ্রেমী , তোমাকে স্মরণ।।

           কবি - পারমিতা রায় 

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী