মহালয়ার পবিত্র অনুষ্ঠান
মহালয়া হোলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই মহালয়ার অনুষ্ঠান আয়োজিত হোলো আজ ২০ শে সেপ্টেম্বর ২০২৫ সালের সন্ধ্যায় চেন্নাই শহরের টিনার বেঙ্গল অ্যাসোসিয়েশনর প্রেক্ষাগৃহে। মহালয়া একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা দেবীপক্ষের সূচনা করে।
এই মহালয়ার দিনটিতে বাঙালিরা সাধারণত মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানটি শোনে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে। বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংস্থার সাথে যুক্ত শিল্পীরা এই অনুষ্ঠানের দিনটিতে মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের শিল্প কলাকুশলীর মাধ্যমে মহালয়ার পবিত্রতাকে এবং আনন্দকে আরও বাড়িয়ে তোলেন।
আজকের এই মহালয়ার অনুষ্ঠানটি টি নগর দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশনের মঞ্চে পরিচালনা করেছেন শ্রী প্রণব বসু, শ্রীমতি রিঙ্কু রায়, শ্রীমতি পুতুল ঘোষ, প্রত্যুষা ঘোষ। অপূর্ব সুরের সৌজন্যে, অপূর্ব সুন্দর সংগীতানুষ্ঠানের মাধ্যমে এবং অপূর্ব আলোকসজ্জায়, অপূর্ব গান এবং কথার উপস্থাপনায়, শিল্পীদের সুন্দর শিল্পকর্মের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে উঠেছিল, আকর্ষণীয় হয়ে উঠেছিল দর্শকদের মাঝে।
পরিচালকদের অগাধ পরিশ্রমের ফলে, সকল শিল্পীদের সহযোগিতায় আজকের অনুষ্ঠান "আইলো উমা" সম্পূর্ণভাবে সার্থকতা অর্জন করতে সক্ষম হয়েছে।
এই মহালয়ার অনুষ্ঠানে পরিশ্রমী, দরিদ্র গ্রামবাসীদের কথা তুলে ধরা হয়েছিল যারা নির্যাতিত হোতো অসুর স্বরূপ সুদখোর মহাজনদের দ্বারা এবং লোভী জমিদারদের দ্বারা। অবশেষে গ্রামীন মহিলাদের মধ্যে থেকেই আবির্ভূত হন উমা স্বরূপ এক দেবী শক্তিরূপিনী নারী শক্তির প্রতীক, যিনি দমন করেন গ্রামবাসীদের উপর হওয়া সকল অত্যাচার, নিধন করেন অসুর স্বরূপ সুদখোর মহাজনদের।
এই মহালয়ার অনুষ্ঠানটিতে উপস্থাপিত হয় রামচন্দ্রের দেবী দুর্গার আরাধনার মুহূর্তটিও। রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেন। এর ফলেই শরৎকালে দুর্গোৎসব শুরু হয়। রামচন্দ্রের এই পৌরাণিক কাহিনীর কথাও এই মহালয়ার অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে।
শিশু শিল্পীরাও খুব সুন্দর ভাবি নিপুণভাবে তাদের শিল্পকলাকে তুলে ধরেছে অনুষ্ঠানটিতে। সকল শিল্পীরাই তাদের দক্ষতার পরিচয় দিয়েছে সমগ্র অনুষ্ঠান জুড়ে।
সমগ্র অনুষ্ঠানটি ভীষণ সুন্দর ভাবে সকল দর্শকদের মন জয় করেছে।


























কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন