ম্যাড্রাস কালীবাড়িতে‌

গত ২৩ শে মে ২০২৫ এ ম্যাড্রাস কালীবাড়িতে‌ সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয়েছিল অপূর্ব এক সঙ্গীতানুষ্ঠান। 

মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল বেশ কিছু শ্যামা সংগীত মাতৃ ভক্তি সংগীত। সংগীতের সাথে অপূর্ব তাল সুর ছিল তবলার । প্রভু কি অপরূপ সৃষ্টি করেছেন এই জগত সংসার কে, প্রভুর কি অপূর্ব দান শিল্পীদের শিল্পকর্মের মধ্যে।

 সংগীত শিল্পীদের অপূর্ব কণ্ঠস্বর এ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল এই সান্ধ্য অনুষ্ঠানটি। ম্যাড্রাস কালীবাড়িতে সন্ধ্যা আরতির পর অনুষ্ঠিত হয় এই অপূর্ব সুন্দর সঙ্গীতানুষ্ঠানটি, শ্রীমতি স্বাতী ভট্টাচার্য্য দির তত্ত্বাবধানে। প্রভুর আশীর্বাদে সেদিন এই সন্ধ্যাটি হয়েছিল ভীষণভাবে সমৃদ্ধ, সকল শিল্পীদের সৃষ্টির টানে এবং শিল্প করবেন মাধ্যমে অনুষ্ঠানটি হয়েছিল প্রাণবন্ত।

 মা কালীর আশীর্বাদে, সমগ্র অনুষ্ঠানটি দর্শকদের এবং শ্রোতাদের মনকে করেছিল ধন্য। বাংলা থেকে দূরে চেন্নাই শহরের বুকে এত সুন্দর বাংলা শ্যামা সংগীত ভক্তিগীতি শুনতে পেয়ে সত্যি আমার মত অন্যান্য দর্শকরাও আনন্দিত হয়েছিলেন। 

শ্রীমতি শান্তি ভট্টাচার্য দির সুর লহরী সঙ্গীত শিল্পীদের নিয়ে এবং সহ শিল্পীদের নিয়ে আরো বহু অনুষ্ঠান আশা করি মায়ের আশীর্বাদে আমাদের সামনে ভবিষ্যতে বহুবার উপস্থাপনা করবেন। এরকম অনুষ্ঠান বারবার শোনার অপেক্ষায় থাকবো। সকল শিল্পীদের অনেক অভিনন্দন জানাই। 
           
                                               ✍️ পারমিতা রায়

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী