পারমিতা রায়
প্রচারের ইচ্ছা ছিল না তোমার , হে বিদ্রোহী কবি,
তবুও ভুলিনি তোমাকে
হে কবি, মানুষের মনে বেঁচে আছো তুমি হে কবি নজরুল।
কঠিন শাসকের দল ভোলাতেই চায়
তোমার বিদ্রোহকে করে বড় ভয়।
তোমার বিদ্রোহের শিখা নিভে গেলে, মনে জাগে সংশয়।
যখন দেশে ছিল ব্রিটিশ শাসকের দল, তখন দেশে ইংরেজরা ছিল অটুট,
আজ স্বাধীন দেশে ভেঙেছে ঐক্য, বেড়েছে অন্যায়,ঝুট।
শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি যায় রসাতলে যাক,
কুসংস্কৃতি অপসংস্কৃতি অন্যায়ের আজ রাজ,
বজায় থাকুক থাক।
আজকের দুঃশাসনের তার সাজিতে হচ্ছে যা খুশি তাই,
হে নজরুল কুশাসনে ভরা দেশের দুর্দিনে তোমাকেই শুধু চাই।।
তারিখ ২৫ . ৫ . ২০২৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন