"একগুচ্ছ গোলাপ
তোমাদের উদ্দেশ্য '
একগুচ্ছ গোলাপ দিয়ে হোক
বর্ষারম্ভের অগ্রিম অভিনন্দন,
এই একগুচ্ছ গোলাপ রইলো আমার প্রিয় , পরিচিত দুই গুণীজনের উদ্দেশ্যে।
রিতা ভট্টাচার্য দি, তিমির দা , এই দুই শিল্পের জুটিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং জানাই শুভ নববর্ষ, জানাই সশ্রদ্ধ প্রণাম।
এই দুই গুণীজন, বহু বছর ধরে বাংলা সংস্কৃতিকে ধরে রেখেছেন আমাদের চেন্নাই শহরের বুকে। ইনাদের মাধ্যমে , আমাদের সন্তান-সন্ততিরা বাংলা নাচ গানের সাথে পরিচিতি লাভ করেছে, তাই ওনাদের এই অবদানে ঋদ্ধ আমি , নিত্য নতুন সুমধুর কণ্ঠস্বর শুনতে চাই রিতাদির , রিতাদির সুমধুর কণ্ঠস্বর সুমধুর গান, মুগ্ধ করে প্রাণ, তিমিরদার দরাজ গলার আবৃত্তি নাটক দীর্ঘ বছর শুনতে চাই।
আপনাদের পরিচালনায় এই চেন্নাই শহরের বুকে বাংলা নাটক গানের অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান , গুলি আরো সুন্দর হয়ে উঠুক,
এই কামনা করি আজ বর্ষবরণের দিনে।
তাই আজ বর্ষারাম্ভের দিনে রইল গুচ্ছ গোলাপ আপনাদের প্রতি অফুরান ভালোবাসা এবং শ্রদ্ধা।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন