আরো একবার - পারমিতা রায়




আরো একবার দেখতে চাই.....

জানো নেতাজী দেখতে দেখতে আরও, নানা অনুষ্ঠানে টিভির পর্দায়
একটা জন্মদিনের প্রভাত ফেরীতে,
তবুও তার অন্তর্ধানের
 রহস্যভেদ হোলো না আজও!
 প্রতিটি ভারতবাসী মহা উৎসাহে
 জানতে চায় প্রকৃত সত্যটা কি!
হয়তো ডাল মে কুছ কালা হ্যায়!
 তাই কি এই রাখ ঢাক?
 শুনে রাখো নেতাজী তোমার স্বপ্নের, শখের
 ভারত আজ অধঃগতির চূড়ান্ত শিখরে!
 শিক্ষিত বেকাররা চাকরির জন্য
অফিসের দরজায় দরজায় রাস্তাতে বসে!
 বহু মানুষের অন্ন বস্ত্র,
বাসস্থান আজ অলীক স্বপ্ন!
শিল্পের আজ ঘটেছে বহু 
অবনতি।
 আজকের রাজনীতি ধোঁকাবাজি,
 ঘুষ ,তোলাবাজি ,অন্যায়, অসত্য
 স্বজন পোষণ, কাট মানি মিথ্যা
 প্রতিশ্রুতির ফুল ঝুরিতে ভরা ক্লেদাক্ত!
 তোমার স্বপ্নের ভারতবর্ষ ধর্মকে
 শিখন্ডী করে সাম্প্রদায়িকতার
 বিষবাষ্পে প্রায়শই রক্তাক্ত!
প্রায়শই ক্ষতবিক্ষত।
বড় বেশি মনে পড়ছে
 তাই জাতীয় সংকটের
 এই চরম মুহুর্তে তোমায়!
 যখন মানবিকতা বিবেক আজ
প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে
 ছন্নছাড়া ভারতের রাস্তাঘাটে
 অলিতে গলিতে সর্বত্র!
  আরো একবার দিল্লী চলো ন্যায়
উদাত্ত আহ্বানে আসমুদ্র
 হিমাচল উত্তাল হতে চাই,
কাশ্মীর থেকে কন্যাকুমারীকা 
পর্যন্ত মনে রাখা যায় তোমার আদর্শকে, তবে কোথায় গেল ভারতবাসীদের সেই আদর্শবোধ
 তোমার আদর্শ চিন্তন মননে
 উজ্জীবিত হয়ে ধর্মনিরপেক্ষ
 দুর্নীতিমুক্ত, সুন্দর, সফল ,অখন্ড ভারতের সন্ধান।

      
                                    ✍️পারমিতা রায়
অঙ্কন শিল্পী - পারমিতা রায়
অনুপ্রেরণায় - মুকুল মুখার্জী 

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী