"আমি পাতানো মা নই। আমি গুরুপত্নী নই। আমি কথার কথা মা নই। আমি সত্যিকারের মা ": হ্যাঁ এমনই উক্তি করেছেন উনি। এক অমৃত বাণী। যুগ যুগ ধরে ভক্তদের কাছে উনি শুধুমাত্র 'মা'। আপন সন্তান ছিল না ঠিকই, কিন্তু মা ডাক থেকে কোনো দিনও বঞ্চিত হননি। ঠাকুরের আশীর্বাদ সবসময় ছিল। ঠাকুর এমনটাই বলে গিয়েছেন : " আমি শুধু ঘর বদল করলাম"। সারাজীবন লাল পাড় সাদা শাড়ি পড়েছেন। সিঁদুরও পড়তেন শোনা যায়। তবে মাথার পেছন দিকে। এক ক্ষণজন্মা। ভক্তদের কল্যাণ সাধনে সবসময় ব্রতী!
আজ ২২শে ডিসেম্বর। পৌষ মাস। মায়ের জন্মতিথি। উৎসবে মগ্ন তাঁর ভক্তকুল। কিন্তু বড়দিনের পূর্বে এই দিনটির কথা কারো মনে থাকে না সেভাবে ! খুবই স্বাভাবিক। আনন্দ, উল্লাসের মাঝে অনেক কিছুই আমরা বিস্মৃত হই! যাই হোক পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনি আজ পূজিতা। স্বামীজীর "জ্যান্ত দুর্গা", এই বিশ্বের জননী। তাঁর অমূল্য বাণী এই সংক্ষিপ্ত জীবনকে এক সঠিক দিশা প্রদান করে, নিশ্চিতরূপে! দিন বদলেছে, রং বদলেছে, চিন্তা বদলেছে, দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু সারদামণির স্থান আজও অটুট। রূপ তাঁর অমলিন। খ্যাতি তাঁর গগনচুম্বী। ঠাকুরের অর্ধাঙ্গিনী। ঠাকুরের সকল অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করেছিলেন তিনি।
সংসার পরিবর্তনশীল। কিন্তু মায়ের ভালোবাসা, মমতা, স্নেহ সর্বদাই সম্পূর্ণ। উনি জগৎধাত্রী । মহামায়ার অষ্টসখীর এক সখী। কল্যাণের প্রতিমূর্তি। বর্তমান সমাজ ব্যবস্থায় ওনার উপস্থিতি অত্যন্ত প্রাসঙ্গিক। জীবন চলবে আপন ছন্দে। কিন্তু সেই ছন্দ মেলাতে সাহায্য করবে একমাত্র মায়ের আশীর্বাদ। বিকল্প এই মুহূর্তে এক নিছক অপ্রাসঙ্গিক আলোচনা !!
- কুণাল রায়।
( সহ অধ্যাপক, ইংরেজি ও কমিউনিকেশন বিভাগ, জর্জ গ্রুপ অফ কলেজশ, কলকাতা)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন