আমি শুধুমাত্র "পারমিতা "
নেই কোনো পদবী
আমি শুধুমাত্র বাঁচি
নিজের নামের সাথে,
জীবন একলা,
একলার জীবনের সাথীদের
খোঁজে একলা মন,
আমি ..... ""মা ""
এইটুকুই জীবনের থেকে
বড়ো পাওয়া....
শিশুদের বড়ো করে তুলতে,
কখন নিজের বয়স
এতোটা ভারী হয়ে গেল,
তা বুঝতে অপারগ আমি।
ছেলেবেলার একলা খেলাঘরের সাথী ছিলেন
আমার বাবা, একলা
মনের হদিস ছিলেন বাবা,
ভয়ংকর কোরোনা এসে ,
আমার জীবনটা করে
দিলো জমাট বাঁধা কালো
মেঘে ঢাকা, একলা আমি,
একলা আমার ছোট আকাশ, এক ফালি,
খোলা আকাশ খুঁজে
বেড়াই একলা নির্জন রাতে।
একাকিত্ব যখন চারিদিকে
তখন মন খোঁজে, নির্জনতায় সংগী, মনের
এক কাহন শুনবার শ্রোতা।
মেলা ভার , মনের মতো সঙ্গী, তবে কঠিন নয় ,
যন্ত্রনায় প্রলেপ দেবার
সাথী মেলা , সে নাই বা হোক , বৃহৎ বাড়ির আধিকারিক , চাই এক
খোলা মন , পাগল বাতাস,
নীল আকাশ, বৃষ্টি এক পশলা, আর এক
কাপ ভাঁড়ের চা,
ভুলে যেতে চাই না পাবার কষ্ট, ভুলে যেতে চাই একাকী আমি, ভুলে যেতে চাই
একার আমিকে চিরতরে।।
বাংলা থেকে দূরে থেকেও
বাংলাতে লেখালেখি করার এত অনুপ্রেরণা যোগাড় দেওয়ার জন্য , আপনাদের সকল সম্পাদক মন্ডলীকে কর্ণধারদের জানাই কুর্নিশ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন