ছড়ি ঘোরায় যারা
অরবিন্দ সরকার
প্রচুর সাহিত্য পত্রিকার গ্রুপ গজায় দিনভর,
সেখানে এডমিন নামে কিছু থাকে মাতব্বর,
কাজ তাদের পাণ্ডিত্যের ফুটানি মারা
ফরমান লিখতে হবে রাজনীতি ছাড়া
কালি কলমের স্বাধীনতা তার উপরে নির্ভর।
গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ কলম প্রতিবাদী কণ্ঠস্বর,
এরা বোধ হয় স্বৈরাচারী সরকারের অনুচর,
পত্রিকায় লেখা দিতে টাকা নেয় তারা
অগ্রিম আদায়ে সু-ব্যবসা নজরকাড়া
সরকারি অনুদান বিজ্ঞাপন লোভে তৎপর।
বিরুদ্ধাচরণে বহিস্কার সুবিশেষ ক্ষমতাধর,
গুষ্টির পিণ্ডি চটকে ছাড়বে নেই আপনপর,
হণ্যে দিয়ে থাকে নতুন লেখক যারা
নেমপ্লেটে ঝুলবে নাম সে আত্মহারা
সাদাখাতা জমা দিয়ে চাকুরির মতো খবর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন