স্বরোজগার ও শ্যামাপ্রসাদ ভাবধারার পুনর্জাগরণে বিশেষ সভা

স্বরোজগার ও শ্যামাপ্রসাদ ভাবধারার পুনর্জাগরণে বিশেষ সভা




পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচড়া গ্রামে অবস্থিত অদ্বিতীয়া লজে গত ৩ জুন ২০২৬, বুধবার, শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে স্বরোজগার ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ভাবধারার পুনর্জাগরণকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ, শিক্ষা, সাহিত্য ও সাংগঠনিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সভাটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র গুহ, কর্ণধার, শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বিনয় হালদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, জামালপুর মহাবিদ্যালয়; অধ্যাপক মানস ভট্টাচার্য্য, বাংলা বিভাগের অধ্যাপক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়; এবং অধ্যাপক সুমন চট্টোপাধ্যায়, অধ্যাপক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়।



এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বরিষ্ঠ কার্যবাহ; পুলককুমার বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট পত্রলেখক ও সাহিত্যিক; এবং অধ্যাপক জ্যোতির্ময় গোস্বামী, প্রবীণ শিক্ষাবিদ, গবেষক, লেখক ও শ্যামাপ্রসাদ স্বরোজগার যোজনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। পাশাপাশি জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু সমাজসচেতন নাগরিক, শিক্ষানুরাগী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় মূলত স্বরোজগারের প্রসার, যুবসমাজের আত্মনির্ভরতা, কর্মসংস্থানের বিকল্প সম্ভাবনা এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদী ও সমাজগঠনমূলক চিন্তাধারার পুনর্জাগরণের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে আত্মনির্ভর সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং যুবসমাজকে স্বনির্ভরতার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিই শিক্ষা, সংস্কৃতি, সমাজচেতনা, কর্মসংস্থান ও জাতীয় মূল্যবোধের প্রসারে নিজেদের মতামত ব্যক্ত করেন। আলোচনায় উঠে আসে ব্যক্তি ও সমাজের সার্বিক উন্নয়নে স্বরোজগারভিত্তিক উদ্যোগের গুরুত্ব এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা।

সভার শেষে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের গঠনমূলক আলোচনা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

কলমে - অভিক কোলে 

(অতিথিদের বক্তব্য ও আলোচনার বিস্তারিত অংশ পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত হবে।)

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী