পৌষের আবেশে - পারমিতা রায়

“পৌষের আবেশে”

পৌষ মেলা হল
বাঙালিদের,
পিঠে পুলির মেলা,
পৌষের শীতের
আমেজে, কাটছে
দিন আর বেলা।
বাংলার থেকে দূরে,
চেন্নাইয়ের বাঙালিরা,
“পৌষ-পার্বণ উৎসব”-এ
আনন্দে মেতে ওঠে,
সকলে মিলে।

করছে সকলে মিলে
রব জড়ো হয়ে
চেন্নাইয়ের খাদ্য
তালিকার থেকে
বেরিয়ে বাঙালির
মিষ্টি, সুস্বাদু
“পিঠে, পায়েস,—
ভাবছি যতই খাবার কথা
লাগছে ততই মিঠে;
পিঠে পিঠে পিঠে।”
“পৌষ-মেলা”
উৎসবে মেতে ওঠে
বাঙালির মন,
“শীতের দিনে নামল
নীল আকাশের বুকে
আনন্দের বাদল,
বসল তবু মেলা,
বিকেল বেলায় ভিড় জমেছে,
ভাঙল সকাল বেলা।”

✍️ পারমিতা রায়

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী