✍️ লেখায়: পারমিতা রায়
মহালয়া অনুষ্ঠান চেন্নাই শহরের বুকে সকল বাঙালি শিশুদের নিয়ে, যুবকদের নিয়ে, মধ্যবয়স্কদের নিয়ে উপস্থাপনা করা এক সত্যিই অভাবনীয় পরিকল্পনা।
এই অপূর্ব সুন্দর ভাবনা এবং পরিকল্পনা যার, তিনি শ্রদ্ধেয়া রিতা ভট্টাচার্য দিদি। সত্যিই তার উপস্থাপনা সকলকে নিয়ে ভীষণ সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং মন মুগ্ধ করে।
প্রতিবছরই অপেক্ষায় থাকি মহালয়ার অনুষ্ঠান দেখার আশায়।
তবে দিন যেতে থাকছে, তাই শিশুরা যুবকে পরিণত হয়েছে, যুবকেরা প্রাপ্তবয়সে পরিণত হয়েছে, মধ্যবয়সীরা বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে। কিন্তু সকলের সমবেত যোগদানে মহালয়ার অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রতি বছরই অপূর্ব, দৃষ্টি আকর্ষণীয়।
অপূর্ব সুন্দর গান, অপূর্ব ভাষণের উপস্থাপনা শ্রোতাদের মন কাড়ে। নিত্য শিল্পীদের নৃত্যকুশল দর্শকদের অভিভূত করে আবেগে।
সমগ্র মহালয়ার অনুষ্ঠানটি হয়ে ওঠে অপূর্ব সুন্দর।












কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন