কবিগুরু স্মরণে - পারমিতা রায়


    


   কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৃহত্তর ভাবে জড়িয়ে আছেন বাঙ্গালীদের সাংস্কৃতির অঙ্গণে। কবি গুরুকে ঘিরে বহু বিতর্ক রয়েছে এখনো। তাকে নিয়ে জন্ম নিয়েছে বিবেচিত মানুষের মধ্যে বিভিন্ন মৌলিক ভাবনা। বাইশে শ্রাবণ এ বছর ২০২৫ সালের ১৪ই আগস্ট পালিত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলার বাইরে ভারতের অন্যান্য রাজ্যগুলিতে। বাইশে শ্রাবণ বাঙালিদের জীবন একটি আবেগের দিন। সুখ দুঃখ ,আনন্দ ও প্রতিক্ষেত্রে কবিগুরুর অবদান অনস্বীকার্য। কবি কে এড়িয়ে যাবার পথ প্রায় নেই। জীবনের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের সব ধরনের আবেগকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনার মধ্যে তুলে ধরেছেন। 


রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে ঘিরে অর্থাৎ তার লেখা কবিতা, গল্প, নাটক, গান এবং দর্শন কিভাবে মানুষের মনের মধ্যে এবং পাঠকদের মনের মধ্যে আলোড়ন জাগিয়েছে তা সত্যি আবেগের সাথে মনে পড়ে এই বাইশে শ্রাবণের দিনটিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে, তাই তিরোধান দিবসটি সত্যিই আবেগপ্রবণ করে তোলে। 
বহু প্রতিভার এক আপন আত্মার কবি ছিলেন তিনি। এই বাইশে শ্রাবণ দিনটি তার স্মরণ সভার দিন, আবেগের দিন , আত্ম জিজ্ঞাসার দিন। তাই আজ এই ২২ শে শ্রাবণের দিনটিতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।।

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী