একটি সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যায়
পারমিতা রায়
২০ শে জুলাই ২০২৫-এ আমাদের এই চেন্নাই শহরে টি নগর বেঙ্গল অ্যাসোসিয়েশনে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত হয়েছিল।
পরিচালনায় ছিলেন সুরময় দাশগুপ্ত, নৃত্য পরিচালনায় ছিলেন প্রত্যুষা ঘোষ, সমন্বয়কারী হিসেবে ছিলেন চন্দনা মল্লিক । অপূর্ব সুন্দর একটি নৃত্যনাট্য অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সেদিন সকল ছোট বড় শিল্পীরা। আরো অনেক নতুন, সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকবো আগামী দিনগুলোতে। সকল শিল্পীদের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সুন্দর কবিতা দেবতার গ্রাস এর সাথে পরিচিতি ঘটালেন পরিচালক সুরম্য দাশগুপ্ত এবং কৃষ্ণা দাশগুপ্ত।
অপূর্ব সুন্দর কণ্ঠস্বর এ আবৃত্তি এবং নাটকের পাঠটি পরিচালিত হয়েছে। এই অনুষ্ঠানে একটি সুন্দর নজরুলের কবিতা পাঠ করে শুনিয়েছিলেন তরুণ দা। দেবতার গ্রাস কবিতার সাথে ছোটবেলা থেকেই পরিচিত ছিলাম, বহু বছর বাদে চেন্নাই শহরের সকল বাঙ্গালীদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই অপূর্ব সুন্দর লেখাটিকে নৃত্যনাট্য হিসেবে সৃজনশীলতার সাথে রূপ দিলেন পরিচালক সুরম্য দাশগুপ্ত।
চেন্নাই শহরে বড় হয়ে ওঠা, ছোট ছোট বাঙালি ছেলেমেয়েরা এই নাটকটি হাত ধরে বাংলা ভাষার সৌন্দর্য তার সাথে কবিগুরুর লেখা নৃত্যনাট্যের সাথে পরিচিতি লাভ করতে সক্ষম হল, এটি এক অসাধারণ সৃজনশীল কাজ।
নৃত্য পরিচালনায় প্রত্যুষা ঘোষ খুবই দক্ষতার সাথে সকল শিল্পীদের নৃত্য পরিবেশন করতে সাহায্য করেছেন সমগ্র নৃত্যনাট্যে। গায়িকা রিতা ভট্টাচার্য, রিংকু রায় তারাও তাদের অপূর্ব কণ্ঠস্বরে ভরিয়ে দিয়েছিলেন সমগ্র নাট্য অনুষ্ঠানটিকে। শ্রীমতি কৃষ্ণা দাশগুপ্ত তার সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকল শিল্পীদের নৃত্যনাট্যটিকে থেকে মঞ্চস্থ করতে সম্পূর্ণভাবে সহায়তা প্রদান করেছেন।
অসাধারণ একটি সান্ধ্য অনুষ্ঠান উপস্থাপিত করার জন্য পরিচালক এবং নৃত্য পরিচালকদের জানাই অসংখ্য ধন্যবাদ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন