The West Bengal Day Celebration - Paromita Roy

দ্যা ওয়েস্ট বেঙ্গল ডে সেলিব্রেশন 



    আজ তেইশে জুন ২০২৫, চেন্নাইতে রাজভবনে আজ অনুষ্ঠিত হোলো অপূর্ব সুন্দর একটি গানের অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান, দক্ষিণ ভারতের চেন্নাই শহরে বাঙালিরা মোদের গর্ব মোদের ভাষা বাংলা ভাষাকে উজ্জীবিত করে রেখেছে নানান অনুষ্ঠানের মাধ্যমে এবং ছোট ছোট ছেলে মেয়েদেরও বাংলা ভাষায় চর্চা করতে সহায়তা করছে এইরকম বিভিন্ন অনুষ্ঠানগুলি। 

আজ বেঙ্গল অ্যাসোসিয়েশনের শিল্পীরা সম্মানিত হলেন রাজভবনে। চেন্নাই শহরের বুকে বহু সংগীত শিল্পীর মধ্যে আমার খুব প্রিয় সংগীত শিল্পী রিংকু দির হাতে পুরস্কারটি সত্যিই উজ্জ্বলিত হয়ে রয়েছে। 

তিনি অত্যন্ত গুণী শিল্পী দীর্ঘ বছর ধরে উনার গান আমাকে মুগ্ধ করে আপ্লুত করে। ছোট ছোট ছেলেমেয়েদের ও এই চেন্নাই শহরের বুকে, নানান বাংলা গান শিখিয়ে তিনি তাদের মধ্যে বাংলা ভাষাকে ধরে রাখতে সাহায্য করেছেন। 

বাংলা থেকে দূরে শুধু চেন্নাই শহরে তামিল ভাষার মধ্যে থেকে তিনি দীর্ঘ বছর ধরে চেন্নাই শহরের নামিদামি গ্রীন ফিল্ড স্কুলে হিন্দির শিক্ষিকা। দীর্ঘ বছর ধরে নানান গান শুনিয়ে তিনি আমার মত অনেক শ্রোতাদের মন কেড়েছেন। গুণী শিল্পীরা আন্তরিক হয়ে থাকে শ্রোতাদের কাছে। আজকের সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়েছে চেন্নাইয়ের রাজভবনে। ছোট ছোট ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটিকে উপস্থাপনা করেছে নৃত্যের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে। 


    এরকম সমগ্র সুন্দর অনুষ্ঠান দেখার আগ্রহ নিয়ে থাকবো ভবিষ্যতেও। চেন্নাই শহরের সকল শিল্পীদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিকতা।

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী