ইগো নিয়ে....
লেখায় পারমিতা রায়
ভগবানের কোন
ইগো নেই....
কিন্তু ভগবান দত্ত মানুষের ইগো এতটা বেশি কেন।
ভগবানের কাছে যতই প্রার্থনা করি তিনি শান্তির ভাবে কিছু প্রার্থনা মেনে নেন ,কিছু প্রার্থনা অস্বীকার করেন।
তবে তার শান্ত প্রকৃতি দেখে বোঝা যায় তার অসীম ধৈর্য,
ঈশ্বর তিনি সদাই প্রমান দেন যে তার কোন ইগো নেই।
সেদিন রাত দশটার সময় আমি আবার ছেলের সাথে আমার ছোট্ট গৃহ কোণে নিয়ে এসে সাজালাম একটি সুন্দর মা দুর্গার মুখ।
ত্রিনয়নী মা দুর্গা, যেন উজ্জ্বল নয়নে সুধীর ভাবে ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছে নামার গৃহ সদস্যদের। এই অনুভূতি বারবার মনকে জাগরিত করছে।
তবে মাতৃশক্তির কোন বিকল্প হয় না।
মৃত্তিকা নির্মিত মা দুর্গার ত্রিনয়নী মূর্তিটি যেন সদাশক্তি প্রদান করছে গৃহ এর কোনায় কোনায় কোনায়।
মাতৃ শক্তি অবশ্য তুলনা হয় না,
তিনি এত দৃঢ়চেতা, সেই জন্য তিনি মাথা ভর্তি সিঁদুর পরে, গা ভর্তি গয়না পরে, অপূর্ব সুন্দর শাড়ি পরনে জড়িয়ে, চার সন্তানকে নিয়ে প্রতিবার বাপের বাড়ির পাড়ায় পদার্পণ করেন এবং অত্যন্ত আনন্দ সহকারে চারদিন পার করেন, তার সত্যিই
ইগো বলতে কিছু নেই।
আমি প্রত্যহ মায়ের উদ্দেশ্যে পদ্মফুল ফোটাই না, শিউলি, কুচনো গাদা, জবা, সাদা ফুল দিয়ে মাকে প্রতিনিয়ত সাজাইয়ো না তবুও ,মায়ের কোনো ইগো নেই, তিনি সদাই সন্তুষ্ট।
অষ্টমীর দিনে সকলেই মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমরা মায়ের কাছে বলি ধনং দেহি, যশ দেহি, তবে মা সকলের ইচ্ছা পূরণেই ব্যস্ত থাকেন।
আসল মাতৃশক্তির কোন ইগো নেই।
তবে আমার মতো আরো বহু মহিলার মনে হয়েছে,
মা তার মাতৃ শক্তি নিয়ে কি করে আসে বিধবাদের পাড়ায়,
কি করে তুমি আনন্দ প্রদান করে ফুলের মুখে , কি করে তুমি হাসি ফোটায় সকল শিশু প্রাণেদের।
মার কি সত্যিই এতে বুক কাঁপে না
মার কি এতে সত্যিই
চোখে জল আসে না।
মার সত্যিই ইগো নেই।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন