চৈত্রের অবসানে,
এল বৈশাখী বাতাস,
উদিত হল নতুন সূর্য
শুধু আলো দাও,
আলো দাও।
অনামিল আনন্দধারায়
স্নাত মোরা আজ,
আজ যে নববর্ষ,
নবসংকল্প,
ভুলি কেমন করে মোরা তব !
মন্দিরে মন্দিরে
শঙ্খ ধ্বনি,
কাসর ঘণ্টায়
মুখরিত আকাশ বাতাস।
ঘরে ঘরে
কমলা গণপতির আরাধনা,
হৃদয়ের শ্রদ্ধা,
নির্মলতা
তাঁদেরই চরণে
সমর্পিত আজ!
মুছে যাক সকল পুরাতন,
মুছে যাক সকল গ্লানি,
আমন্ত্রিত হোক সকল নবীন,
আমন্ত্রিত হোক সকল সুখ,
কাটুক ভালো
নতুন বছর,
সমৃদ্ধি পাক
এক নব তরঙ্গ,
এক নব প্রকাশ,
এক নব স্পর্শ!!
- কুণাল রায়।
( সহ অধ্যাপক, ইংরেজি এবং যোগাযোগ বিভাগ, জর্জ গ্রুপ অফ কলেজেশ, কলকাতা)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন