আকাশের পাখিরা 
 পারমিতা রায় 

সূর্যাস্তের সময় আকাশের বুকে উড়ন্ত পাখিরা 
পড়ন্ত পালক যায় ছেড়ে। 
এক শীতল সমীরণ, 
এনেছে মনে উতাল শিহরণ। 
সূর্যাস্ত হয়ে গেছে বহুক্ষণ, 
গাছের ঝাড়ে ঝোপে শোনা যায় পাখিদের কলতান। 
মনে বাসা বাঁধে দিদার বলা গল্প, পক্ষী সম উড়ন্ত ঘোড়া, 
রাজকুমারের হাতে, 
কালো চাবুক, 
মিশেছে সে যেন রাতের অন্ধকারে, ছুটে চলেছে সে, 
বন্দী করা কঠিন তাকে।
একটি তীব্র অনুরাগের স্পর্শ, 
করেছে সকলকে উন্মত্ত। 
হতে চাই অতীতের স্মৃতি কে ভুলে, অধিক সক্রিয়।।

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী