তুমি আবদার করেছিলে! - কলমে কুণাল রায়

তুমি আবদার করেছিলে!
     
তুমি আবদার  করেছিলে ভালবাসার,
আমি বেসেছিলাম ভালো তোমায়,
কিন্তু আমি  যখন করলাম আবদার,
তুমি চলে গেলে! 
না জানিয়ে,
না কোনো সংকেত দিয়ে,
নিস্তব্ধ -
নীরবে।
কেটে গেছে বহু বছর,
অতিবাহিত হয়েছে বহু রজনী,
নিশকলঙ্ক অভিপ্রায় তবু বর্তমান,
কামনার বিন্দু পেতে চায় আলিঙ্গনে!
আত্মপ্রবঞ্চনা বোধহয় একেই বলে।
প্রেমের নেই কোনো পরিভাষা
নেই কোনো দিগন্ত
সর্বগ্রাসী আগুন -
দগ্ধ আমি আজও!
                         
                  - কুণাল রায়

কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী