১৮৮৬। জানুয়ারী মাস। শীতের আমেজ। পৌষের পুণ্য লগ্ন। কাশিপুর উদ্যানবাটি। কল্পতরুর পীঠ স্থান। এক রৌদ্র উজ্জ্বল দিন। পাখিদের কলতান। ঠাকুর এসে দাঁড়ালেন ছাদে। চারিদিকে ভক্তকুল। মনে হয় সকলে মোক্ষের পথ সন্ধান করছেন। কিন্তু আনন্দ সীমাহীন। উল্লাস অফুরন্ত। এক বিপ্লব। প্রভাব থাকবে যার চিরন্তন।
ঠাকুর অসুস্থ। অপরিসীম কন্ঠপীড়া। দুরারোগ্য কর্কট ব্যাধিতে আক্রান্ত। তবুও মুখে এক অমলিন হাসি। শৌর্যের প্রতীক। দীপ্তিময় প্রকাশ। মনে মনে ভাবলেন প্রকৃত রূপ প্রকাশ করবার এক যথার্থ সময়। কল্পতরু রূপ ধারণ করলেন। ঠাকুরের পবিত্র স্পর্শে কাশিপুর রূপান্তরিত হয়েছিল এক স্বর্গভূমিতে। ইন্দ্রদেবের অমরাবতী। একে একে ভক্তরা ঠাকুরের পদ স্পর্শ করলেন। সকল গ্লানি, যন্ত্রণার থেকে মুক্তি সেখানে। এক অপার্থিব শান্তি বিরাজ করে তাঁর পদযুগলে। ভাগ্যের লৌহ কপাট উন্মোচিত করলেন ঠাকুর। একে একে সকলের অন্তরের বাসনা পূর্ণ করলেন। ঠাকুর হয়ে উঠলেন পরমেশ্বর। এক পথ। এক গন্তব্য। এক আধ্যাত্মিক উন্মেষ। এক স্বর্ণ পরশ। এক মহাজাগতিক বহিঃপ্রকাশ। ধন্য হল এই ধরণী। ধন্য হল তাঁর শিষ্যকুল। ধন্য হল ভক্তকুল । ধন্য হল প্রতিটি মানবীকায়া । ধন্য হল এই ব্রহ্মাণ্ড।
আজ সেই শুভক্ষণ । মন্দিরে মন্দিরে পূজা। বিশ্বজুড়ে তাঁর সেবা। বাজজে শঙ্খ। বাজজে কাসর ঘন্টা। মঙ্গলদীপের আলোয়ে চারিদিক উদ্ভাসিত। আজও সকল প্রার্থনা পূরণ করেন উনি। অনুভব করা যায় তাঁর অনবদ্য উপস্থিতি। ঠাকুরের তুলনা ঠাকুর নিজেই। সারদা মায়ের কথা, " ঠাকুরের কাছে প্রার্থনা কর, উনি সবকিছু করবেন তোমাদের জন্য "। এক আস্থা। এক বিশ্বাস। এক অনুভূতি!!
-কুণাল রায়।
( সহ অধ্যাপক, ইংরেজি ও যোগাযোগ বিভাগ, জর্জ গ্রুপ অফ কলেজেশ, কলকাতা)
"শুভ কল্পতরু উৎসব"

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন